ভাষাহীন… … ভাষা

মাহবুবুল হাছান শাহীন
জীবন থেকে খসে যাওয়া
প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা…
পেরিয়ে…
সত্যের মুখোমুখি দাঁড়িয়ে
ভাবতে ভাবতে বুকের কম্পন বেড়ে যাওয়া
চলে যাওয়া মায়ার বন্ধন ছিন্ন করে
পেছনে ফেলা,
স্বজন, বন্ধুদের
আহাজারি
ক্রন্দন
আত্ম চিৎকার
স্তব্ধ সবকিছু…..
এগিয়ে যেতেই হবে।
চিরসত্য ধরা দেবে সবার জীবনে
আগে…
পরে…।
আনন্দ স্মৃতি জাগরূক, আজীবন
মনে রাখা,
স্তব্ধ হয়ে।
আমরা আবার
হাসবো,
কাঁদবো,
হেঁটে যাবো… সীমান্তে
স্পর্শ করবো অজানাকে।
তারপর,
আবারও হারিয়ে ফেলবো
অন্য কারও জন্য,
“ভাষা”…
হয়ে যাবো
“ভাষাহীন”…?

(পরপারে ভালো থেকো অকালে চলে যাওয়া এড. কানিজ রেহনুমা রব্বানী ভাষা। এ শহরের প্রিয়মুখ হারিয়ে যাওয়ায় হাহাকার করছে চারিদিকে। মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।?
১৫.০৭.২০২১
সুনামগঞ্জ।