ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা গৌরারং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আয়না মিয়ার বিরুদ্ধে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না।   
স্মারকলিপিতে অভিযুক্ত ইউপি সদস্য আয়না মিয়ার বিরুদ্ধে দলীয় লোকদের তালিকাভূক্ত করা, অর্থের বিনিময়ে ভিজিএফ কার্ড বিতরণ, কার্ডধারীদের      
 চাল অন্যদের বিতরণ, অনুমানের ভিত্তিক বালতি দিয়ে চাল পরিমাপ, ২০ থেকে ২৫ কেজি চাল প্রদান, ভুয়া রশীদে ট্যাক্স আদায়ের নামে জন প্রতি ১০০ টাকা অবৈধ ভাবে আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক ফারুক আহমদ, ফাতেমা বেগম, জুহেনা বেগম, সেলনা খাতুন, হাজেরা বানু, করফুল বেগম, মীর হোসেন প্রমুখ। পরে উপজেলা নির্বাহী বরাবরে স্মারকলিপি প্রদান ভোক্তভোগীরা।