স্টাফ রিপোর্টার
হাওরের বোরো ফসলহানির পর বিশেষ ভিজিএফ এর আওতায় বরাদ্দকৃত চাল উত্তোলনের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত ১৬ জুলাই খাদ্য মন্ত্রণালয়ের সহকারি সচিব মো. নুরুল ইসলাম শেখ খাদ্য অধিদপ্তরের মহা পরিচালককে এই নির্দেশনা সংক্রান্ত পত্র প্রদান করেছেন।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় ভিজিএফ খাতে জুলাই মাসের বরাদ্দকৃত চাল উত্তোলনের সময়সীমা ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট
বরাদ্দ থেকে সমন্বয় সাপেক্ষে আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে।
জানা যায়, হাওরের বোরো ফসলহানির সুনামগঞ্জে ১ লাখ ৫০ হাজার কৃষক পরিবার ও ১৮ হাজার জেলে পরিবারসহ মোট ১ লাখ ৬৮ হাজার পরিবারকে ভিজিএফের মাধ্যমে প্রতি মাসে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে দেয়া হচ্ছে। গত জুন মাসে বরাদ্দ ছাড় না হওয়ায় চাল বিতরণ করা হয়নি। জুন মাসের বরাদ্দের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় খুব শিঘ্রই ভিজিএফের চাল বিতরণ করা হবে বলে জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে।
- প্রধান শিক্ষকের বিরুদ্ধে দপ্তরী নিয়োগের নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
- অপরিকল্পিত সেতু নির্মাণ নৌ-পথ বন্ধ হয়ে যাচ্ছে


