ভুয়া কাজী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর থানা পুলিশ মুহিবুর রহমান (৩৮) নামের এক ভুয়া কাজীকে সোমবার বিকালে গ্রেফতার করেছে। মুহিবুর রহমান সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, তার কাছে ভুয়া বালাম বই, কাবিন নামাসহ বিয়ে পড়ানোর কাগজপত্র পাওয়া গেছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি তদন্ত আব্দুল্লা আল মামুন জানান, প্রতারণার শিকার নারী-পুরুষ এবং সুনামগঞ্জ মহিলা পরিষদের সংগঠকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ভুয়া এই কাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।