শহীদনূর আহমেদ
ভুয়া চিকিৎসক সেজে চিকিৎসা দিচ্ছেন দি পপুলার ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. মুসলেহ্ উদ্দিন। শুক্রবার দুপুরে হোসেন বখ্ত চত্বরের পাশে অবস্থিত নিজের ডায়গনস্টিক সেন্টারে এক শিশুর চিকিৎসা দিতে গিয়ে সাংবাদিকদের কাছে হাতে নাতে ধরা পরেন এই চিকিৎসক।
মুসলেহ উদ্দিন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ জেনারেল হাসপাতালের হেড-নেক সার্জন কনসাললেন্ট ও কান নাক গলা রোগ বিশেষজ্ঞ ডা. আজাদুর রহমান সেজে বিশ্বম্বরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের দিনারপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী রিনার ১৫ মাসের এক শিশুকে চিকিৎসা দেন।
এসময় তিনি ৪০০ টাকা ভিজিট নিয়ে একটি সাদা প্যাডে কিছু এন্টিবায়োটিক ওষুধ লিখে দেন । প্যাডে ডাক্তারের নাম ও সীল না থাকায় রিনা সংবাদকর্মী দিলাল আহমেদর শরণাপন্ন হলে তিনি স্থানীয় কিছু সাংবাদিকদের নিয়ে দি পপুলার ডায়গনস্টিক সেন্টারে গেলে ভুয়া ডাক্তারের আসল পরিচয় জানা যায়। তিনি ডাক্তার নন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
রিনা জানান, আমি আনিসা হেলথ কেয়ার সেন্টরের এ কে এম আজাদকে আমার ১৫ মাসের শিশুকে দেখাতে এসেছিলাম। তিনি চেম্বারে না থাকায় আমি মেডিকেয়ারে এনামুল ডাক্তারের খোঁজে যাচ্ছিলাম। পথিমধ্যে রিক্সাচালক আমাকে পপুলার ডায়গনস্টিক সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়। রিক্সাচালক আমাকে বলে, এখানে নাকি ভাল ডাক্তার আছে, ভিজিটও কম নেয়। আমি পপুলারে আসলে ডাক্তার খোঁজলে মুসলেহ উদ্দিন আমাকে ডাক্তার পরিচয় দিয়ে সাদা প্যাডে কিছু ওষুধের নাম লিখে দেয়। তাতে আমার সন্দেহ জাগলে আমি দিলাল ভাইকে দেখাই।
চিকিৎসার বিষয়ে মো. মুসলেহ্ উদ্দিনের কাছে জানতে চাইলে, তিনি চিকিৎসা প্রদানের কথা অস্বীকার করেন। তার লিখা সাদা কাগজের প্রেসক্রিপসন দেখালে তিনি বলেন, ডাক্তার সাহেব আমার পাশে বসা ছিলেন। আমি ডা.আজাদুর রহমানের পরামর্শে শিশুটিকে চিকিৎসা দিয়েছি।
মুসলেহ উদ্দিনের বক্তব্য শুনে প্রদিবেদক ডাক্তার আজাদুর রহমানের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি চিকিৎসার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি আজ কোন চিকিৎসা করিনি। আমি আজ সুনামগঞ্জেই আসিনি। আমার নাম ভাঙ্গিয়ে পপুলারের কর্তৃপক্ষ চিকিৎসা দিতে পারেন।
- জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ছাতকের অর্ধ-ডজন প্রার্থীর লবিং
- জেলা মহিলা পরিষদের সাংগঠনিক মাস সমাপ্ত


