সু.খবর ডেস্ক
জামালগঞ্জ উপজেলায় ভূমিহীনদের ঘর নির্মাণে জন্যে পরিবারের প্রায় ৫০০ ডিসিমেল ভূমি দান করলেন অ্যাড. শামীমা শাহরিয়ার এমপি।
জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রায়ণ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীনদের ঘর তৈরি করার জন্য জমি দেয়ার আগ্রহ প্রকাশ করলে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দেন। পরে গত ৩ মার্চ জামালগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে শামীমা শাহরিয়ার এর শ্বাশুড়ী ফেরদৌসী আমজাদ চৌধুরী তাদের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক সুনামগঞ্জের নামে ৫০০ শত ডিসিমেল জমি দানপত্র রেজিস্ট্রি করে দেন।
সূত্র : সুনামগঞ্জের চোখ
- পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
- জগন্নাথপুরে চুরি যাওয়া গরুসহ তিন চোর গ্রেপ্তার


