ছাতক প্রতিনিধি
ছাতকের সুরমা নদীর উপর নির্মাণাধিন সেতুর সংযোগ সড়ক প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। গত শনিবার বিকেলে ৬ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এর আগে নানান জটিলতায় ভুক্তভোগী ভূমি মালিকদের মামলায় দীর্ঘদিন আটকে ছিলো সেতুটির অবশিষ্ট কাজ। গত ২৮ সেপ্টেম্বর সেতুর অ্যাপ্রোচ ও আধুনিক টোল প্লাজা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মানিকের দেয়া ঘোষণা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের টাকা ব্রীজের গোড়ায় এসে তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাতক উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সড়ক ৩য় পৃষ্ঠায় দেখুন
ও জনপথ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ভূমি মালিক জয়নাল আবেদীন ও ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।
এসময় ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, এডিসি (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওলাদ হোসেন, মুরাদ হোসেন, বিলাল আহমদ, সায়েস্থা মিয়া, অদুদ আলম, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, আনিসুর রহমান চৌধুরী সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, ইউপি সদস্য ফজলু মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


