সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
আঙ্গারুলী হাওরে বোরো ধান চাষাবাদ সেচ প্রকল্পে চালু হওয়ার এক সপ্তাহের মাথায়
ভেঙে যাওয়া পানির ট্যাংকির স্থান পরিদর্শন করেছেন বিএডিসির সিলেট বিভাগের বিভাগীয় কর্মকর্তা প্রনজিত কুমার দেব। এসময় সুনামগঞ্জ বিএডিসি সহকারী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ খালেদুজ্জামান উপস্থিত ছিলেন।
এলাকার কৃষকগণ তাদের কাছে ট্যাংকি নির্মাণে ঠিকাদারের অনিয়ম, দুর্নীতি ও নি¤œমানের কাজের বিষয়টি তুলে ধরেন।
বিএডিসির সিলেট বিভাগের বিভাগীয় কর্মকর্তা প্রনজিত কুমার দেব কৃষকদের বলেন, ২০/২২ দিনের মধ্যেই নতুন করে ট্যাংকি নির্মাণ করে দেওয়া হবে। ট্যাংকি নির্মাণ কাজের তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে বিশ^ম্ভরপুর ও তাহিরপুরের মধ্যবর্তী এলাকায় বিএডিসির তৈরি করা আঙ্গারুলি হাওর সেচ প্রকল্পের পানির ট্যাংকি ভেঙে যায়।
এতে হাওরপাড়ের ১২টি গ্রামের কৃষকদের বেরো চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় ঠিকাদারের দায়িত্বে অবহেলা ও নি¤œমানের কাজকেই দায়ী করেছেন এলাকাবাসী।


