স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার বেলা ১১টায় সু—ষ্টোর, কসমেটিক্সের দোকান, আলআমিন মিস্টান্ন ঘর, দোজা মার্কেটে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন। এসময় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পুলিশ প্রশাসন এবং ভোক্তা অধিকার সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, অতিরিক্ত মূল্য লিখে রাখা ও ক্রয়মূল্যের ভাউচার দেখাতে না পারায় একটি প্রতিষ্ঠান পাঁচ হাজার টাকা জরিমানা করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


