জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে সুনামগঞ্জ পৌর এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অসাস্থ্যকর পরিবেশ ও পণ্যের গায়ে মেয়াদ ও মূল্য না লেখার জন্য তৃপ্তি আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার, নোংরা পরিবেশ ও খাবার ঢেকে না রাখার অপরাধে রাজধানী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক তাশহীজ, জেলা বাজার কর্মকর্তা আঃ খালেক ও সদর থানার এস আই ফারুক ও পুলিশ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি


