ভোক্তা অধিকার আইনে অভিযান

ভোক্তা অধিকার আইনে শহরের বিভিন্ন রেস্টুরেন্টু, ফার্মেসী কে জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে পৌর এলাকায় ২ টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
খাবার ঢেকে না রাখা ও কেমিক্যাল ব্যবহারের জন্য রৌজ গার্ডেন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায়  প্রীতম  ড্রাগ হাউসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা আ. খালেক খান, সদর মডেল থানার এএসআই শাহজাহান ও পুলিশ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি