স্টাফ রিপোর্টার
বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়। বুধবার দুপুর ১টায় ছাতক উপজেলার জাউয়া বাজারে অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং অপরিস্কার ও অপরিচ্ছন্নতার জন্য ভোক্তা অধিকার বিরোধী অপরাধে এই জরিমানা করা হয়।
অভিযানে ইসলাম রেস্টুরেন্ট কে ১০ হাজার টাকা, পিজা এন্ড কোং ৬ হাজার টাকা এবং রজব আলী ডিপার্টমেন্টাল স্টোর কে ৪ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
অভিযানে সহায়তা করে জেলা র্যাব ৯ একটি টিম, বাজার কমিটির সদস্যবৃন্দ ও সুনামগঞ্জ ক্যাব। জনস্বার্থে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
- করোনার ভয়ঙ্করেও স্বাস্ব্য খাত অসুস্থ
- বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনী খেলায় ৩ গোলে জয়ী জগন্নাথপুর


