স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের গোলেরগাঁও বাজার ও কামলাপুর বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নাঈম স্টোর কে ১ হাজার, ওয়াহিদ স্টোরকে ২ হাজার এবং ফারহান স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। তদারকিকালে তিনি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে সহায়তা করে জেলা পুলিশএর একটি টিম, বাজার কমিটির সদস্যবৃন্দ ও সুনামগঞ্জ ক্যাব।
- দৈনিক সুনামগঞ্জের খবরকে বিজ্ঞ জেলা ও দায়রা আদালতের কারণ দর্শানোর নোটিশ
- সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা


