ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সদর উপজেলার পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে পোড়া তেলের জন্য আরিব স্পাইসি গ্রীলকে ৮ হাজার,  বাসি খাবার রাখা, কাঁচা ও  রান্না করা খাবার একই ফ্রিজে সংরক্ষণ করায় রৌজ গার্ডেন রেস্টুরেন্টকে ১০ হাজার, পোড়া তেল ব্যবহার ও প্যাকেটজাত পণ্যে মেয়াদ,  মূল্য ইত্যাদি না লেখার জন্য দয়াময়ী বেকারিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন সদর থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ ও পুলিশ সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)