স্টাফ রিপোর্টার
ভোক্ত অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) আইনুর আক্তার পান্না প্রমুখ।
এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী, সরকারি জুুবিলী উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, সাবেক কাউন্সিলর কলি তালুকদার আরতি, ব্যবসায়ী সাবেরীন আহমদ সাকু ও সাধারণ ব্যবসায়ীগণ।
সেমিনার সঞ্চালনা করেন সুনামগঞ্জ ভোক্তা অধিকার বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এ সময় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মানুষ কষ্টে উপার্জিত অর্থ দিয়ে আপনাদের কাছ থেকে পণ্য দ্রব্য ক্রয় করে। তার বিপরিতে যদি আপনার টাকা দিয়ে ভেজাল পণ্যসামগ্রী দেন তাহলে তাকে ঠকানো হল। এই ধরনের কোন প্রকার অভিযোগ যদি পাওয়া যায় তাহলে যে কোন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ভ্রামমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে। তাই এ ব্যাপারে ব্যবসায়ী নেতাদের সব সময় সজাগ থাকতে হবে।


