ভোটাধিকার হরণ করা না হলে বিপুল ভোটে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে মিজানুর রহমান চৌধুরী

ছাতক প্রতিনিধি
ছাতকে ইউনিয়ন নির্বাচনে বিএনপি প্রার্থীদের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করায় সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বর্তমান সরকারের অধিনে কোন নির্বাচনই সুষ্ট হবে না মন্তব্য করে বলেন, ধানের শীষে ভোট দিতে মানুষ অধির আগ্রহে রয়েছে। মানুষের ভোটাধিকার হরন করা না হলে বিপুল ভোটে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে। তিনি বলেন, ইউনিয়ন নির্বাচনে সরকার কোন ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করলে এর পরিনাম হবে ভয়াবহ। এ আগুনেই ডেকে আনবে বাকশারী সরকারের পতন। তিনি বিএনপি প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
সোমবার জাউয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আনুষ্ঠানিক প্রচারাভিযান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিন ব্যাপী গণ সংযোগ শেষে বড়কাপন গ্রামের উদ্যোগে বানায়ত গ্রামে বিএনপি নেতা আব্দুস সোবহানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম হোসেন শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা তকদ্দুছ আলী পীর, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, আŸু হুরায়রা ছুরত, বিএনপি নেতা কয়েছ মিয়া, আলাউদ্দিন, লিলু মিয়া, আনোয়ার হোসেন সাগর, মাও. জহিরুল হক, আবিদুর রহমান আবিদ, সামছুল আহমদ ডলু, রশিদ আহমদ, ছমির উদ্দিন, সেলিম আহমদ, এমরান আহমদ, সেলিম আহমদ, জফর আলী, দবির আহমদ, হাবিবুর রহমান, আব্দুল কাদির, সৈয়দুল ইসলাম, বাবুল মিয়া, কয়েছ আহমদ প্রমুখ।