জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে শনিবার সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোট কেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি খুবই কম পরিলক্ষিত হয়েছে।
বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরেজমিন জগন্নাথপুর আদর্শ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়, হবিবপুর মাদ্রাসা, ইকড়ছই সিনিয়র মাদ্রাসা, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আব্দুর রশিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত কম দেখা গেছে।
এসব কেন্দ্রগুলোর অধিকাংশ বুথের সামনে ৪ থেকে ৫ জন করে ভোটার ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়ানো ছিলেন।
এরমধ্যে কয়েকটি বুথ ভোটার শূন্য দেখা গেছে।
এদিকে দুপুর ১২টার দিকে ইকড়ছই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান ( মোবাইল) জালভোট দেওয়ার অভিযাগ এনে এক যুবককে আটক করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তাদের হেফাজতে নিয়েছেন।
আটক এই যুবক কোন প্রার্থীর সমর্থক তা তাৎণিকভাবে জানা যায়নি। তবে অন্যান্য ভোট কেন্দ্রের তুলনায় ইকড়ছই ভোট কেন্দ্র ভোটারদের উপস্থিত একটি বেশি ছিল। আমেজহীন নির্বাচনে নির্বাচনী উৎসব উদ্দীপনা নেই বললেই চলে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।
- ছাতকে আবুল কালাম হত্যাকাণ্ড, গুড়িয়ে দেয়া হয়েছে ৫ আসামীর বসতঘর
- কারচুপির অভিযোগ এনে ভোট থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী


