কোন কোন প্রান্তিক কৃষক ভোটের রোষানলে পড়েছেন। দরিদ্র ও প্রান্তিক কৃষক হলেও তাঁরা কৃষি পুনর্বাসন কার্যকমের সহায়তা পাননি। তালিকায় তাঁদের নাম দেওয়া হয়নি।
বিশ্বম্ভরপুর
উপজেলার পলাশ ইউনিয়নের নতুন গোলগাঁওয়ের কৃষক মোহাম্মদ আলী, আক্কাছ আলী, আব্দুল হাসিম ও শাহাব উদ্দিন সহায়তার তালিকায় নেই।
মোহাম্মদ আলী বলেছেন,‘ইউপি সদস্য রইছ উদ্দিনকে ভোট না দেওয়ায়, আমাদের নাম সহায়তার তালিকায় ওঠেনি।’
ইউপি সদস্য রইছ উদ্দিন অবশ্য বলেছেন,‘আমার ওয়ার্ডে ২০০ কৃষককে কৃষি পুনর্বাসনের সহায়তা দেওয়া হয়েছে। ওয়ার্ডের ৫ গ্রামে কৃষক আরো বেশি। সরকারের দেওয়া সহায়তা প্রদানে আমাকে কে ভোট দিল না দিল তাতে কী যায়- আসে, যারা পাবার আমি তাঁদের দিয়েছি। কিছু নাম দেওয়া হয়েছে ইউপি চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক, আমরা কোন স্বজনপ্রীতি বা অনিয়ম করিনি।’


