স্টাফ রিপোর্টার
ভোক্তা অধিকার আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত আমবাড়ি বাজার এবং মোহাম্মদপুর পয়েন্টে অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্জন দাশ।
মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র রাখা এবং অপরিস্কার ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সঞ্জিত করকে ২ হাজার, কৃষ্ণ মোহন রায়কে ১ হাজার, আব্দুল কুদ্দুসকে ২ হাজার, মাহাবুব ট্রেডার্সকে ৩ হাজার এবং অঙ্গ ভূষণ দাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্জন দাশ বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে আমবাড়ি বাজার এবং মোহাম্মদপুরের বেশিরভাগ দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। যেসব দোকানপাট খোলা পাওয়া যায় সেসব দোকানগুলোতেই অভিযান পরিচালনা করা হয়। তবে ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এএসআই মাহবুব উপস্থিত ছিলেন।
- আইনী লড়াইয়ে জিতলেন ‘ডাক্তার’ মিজানুর- এক বছর পর ফেরত পেলেন জরিমানার টাকা
- এবার জামালগঞ্জ খাদ্য গোদামে রাতের অন্ধকারে উঠছে ধান


