মঈন উদ্দিন আহমদ ও হাবিব উল্লাহ’র মৃত্যুতে সাবেক এমপি মিলনের শোক প্রকাশ

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরানের পিতা হাবিব উল্লাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। বুধবার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের নিজ বাড়িতে বাধ্যর্কজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ছাতক পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ তিতুমীর, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নহরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাষ্টার ফজলুল করিম বকুল, জেলা বিএনপির তথ্য ও গবেষনা সম্পাদক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারি শিমুল, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা নূর আলম মেম্বার, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি বাকি বিল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহেদুল ইসলাম আহবাব, কয়েছ আহমদ, আব্দুল মমিন, বিএনপি নেতা ফয়জুর রহমান, আলী হোসেন মানিক, হাজী কদরুল ইসলাম, নূরুল ইসলাম, শাহজাহান চৌধুরী আব্দুল্লাহ প্রমুখ।
অপর দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন আহমদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনসহ ছাতক উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।