মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সদর উপজেলার মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন’র সভাপতিত্বে ও শিক্ষক মাও. মো. আব্দুছ ছোবহান ও শিক্ষক মামুন আল সাদেকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক    
 মো. আকবর হোসেন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদির, অভিভাবক সদস্য আব্দুল লতিফ, আব্দুর রব, শফিকুর রহমান, গিয়াস উদ্দিন, মহিলা সদস্য সেলিনা আক্তার, সাবেক অভিভাবক সদস্য আবু তাহের ও আব্দুল মোতালেব, এসএসসি পরীক্ষার্থী খালেদা আক্তার, ১০ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহিত রঞ্জন দাশ, শেফালী বেগম, আবুল কাশেম আজাদ, রওশন আরা আক্তার, শফিকুল ইসলাম, মো. উস্তার আলী, কবির হোসেন, আবু সায়েম, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, শাহজাহান মিয়া, আনোয়ার হোসেন-২, নজরুল ইসলাম, নবরি হোসেন, আলমগীর হোসেনসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি