স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী মঙ্গলপুর বাজারের দীর্ঘ ৫০ বছরেও উল্লেখযোগ্য উন্নয়ন নেই। এই কারণে বাজারের ভেতরে বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্ত ও ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। তাই বাজারের উন্নয়নের দাবি ব্যবসায়ীদের।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, দেশ স্বাধীনের আগে প্রতিষ্ঠিত এই বাজারের কোনো উল্লেখযোগ্য উন্নয়ন নেই। বাজারের শতাধিক স্থায়ী দোকানপাঠ রয়েছে। বাজার প্রতি বছর ইজারা দিয়ে সরকার লাখ লাখ টাকা রাজস্ব পাচ্ছেন। কিন্তু আমাদের এই বাজারের কোনো উন্নয়ন হয়নি। বাজারের গলির ভেতরে বিভিন্ন স্থানে ছোট ও বড় গর্তের সৃষ্টি হয়েছে। ময়লা আবর্জনা ফেলার কোনো ডাস্টবিন নেই। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা নেই। নেই উন্নত টয়লেট। এই কারণে ক্রেতাদের যেমন ভোগান্তি হচ্ছে, তেমনই ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন। তাই বাজারের যথাযথ উন্নয়নের দাবি ব্যবসায়ীদের।
বাজারের ব্যবসায়ী আব্দুন নুর জানান, মঙ্গলপুর বাজারটি অতি পুরাতন। কিন্তু উন্নয়ন নেই বাজারের। অথচ বছর বছর বাজার ইজারা দিয়ে সরকার লাখ লাখ টাকা রাজস্ব পাচ্ছেন। আমরা বাজারের উন্নয়ন চাই।
ব্যবসায়ী সাইদুর রহমান জানান, পুরাতন বাজার হিসাবে এই মঙ্গলপুর বাজারের বেশি উন্নয়ন হওয়া উচিৎ ছিল। কিন্তু আশানুরূপ উন্নয়ন হয়নি। এই কারণে ক্রেতাদের যেমন ভোগান্তি, এমনই ভোগান্তি ব্যবসায়ীদেরও।
আব্দুল হামিদ জানান, ঐতিহ্যবাহী মঙ্গলপুর বাজার নানা সমস্যায় জর্জরিত। বাজারের ড্রেনেজ ব্যবস্থা নেই। উন্নত টয়লেটের ব্যবস্থা নেই। এসব সমস্যা সমাধানে যথাযথ উন্নয়নের দাবি আমাদের।


