স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জসহ সিলেট অঞ্চলে মঙ্গলবার বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৪ ডেগ্রি সেলসিয়াস। যা ২০১৬ ইংরেজির সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে মে মাসে একদিন সর্বোচ্চ ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং এপ্রিলে ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিধ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন,‘আপাতত ৩ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তাপমাত্রা বাড়তে পারে। এরপর বৃষ্টি হতে পারে এবং কয়েকদিন বৃষ্টিও থাকতে পারে’।
সাইদ আহমদ চৌধুরী বলেন,‘উত্তর-পশ্চিম বঙ্গপসাগারে লঘু চাপের কারণে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কম হচ্ছে’।
- ধর্মপাশায় ইজিবাইক উল্টে এমপির মা ও বোনসহ ৪ জন আহত
- প্রেস ব্রিফিংয়ে এমএ মান্নান একনেকে ১৪৮৮ কোটি টাকা ব্যয়ে ৭ প্রকল্প অনুমোদন


