মঞ্চস্থ হলো সামাজিক ও ঐতিহাসিক নাটক

স্টাফ রিপোর্টার
দুই দিন ব্যাপী সামাজিক ও ঐতিহাসিক নাটক মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে সামাজিক নাটক ‘মায়ের চোখে জল’ ও ২য় দিন ঐতিহাসিক নাটক ‘অশ্রু দিয়ে লেখা মঞ্চস্থ হয়।
প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন জন্টু রায়, বিজিত ভূষণ রায়, স্বাগত বক্তব্য রাখেন সলিল রায়।
বক্তারা বলেন, শিল্পসৃষ্টির প্রেরণা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। নাটকের মাধ্যমে মানুষের মধ্যে চিন্তার সূত্রপাত করা যায়। নাটক দেখে মানুষ মানুষকে নিয়ে ভাবুক। মানুষ হয়ে উঠুক মানুষের সংগ্রামশীলতা ও সমাজের বিনির্মাণ প্রচেষ্টায় সহনুভূতিশীল। নাটক হয়ে উঠুক চিন্তাশীল মানুষের বিশ্ব দেখার চোখ।
এসময় বক্তারা এ ধরনের কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রথম দিনের ‘মায়ের চোখে জল’ সামাজিক নাটকে অভিনয় করেন অনন্ত পাল, বিজিত মৈত্র, সুমন রায়, রমেন্দ্র ভট্টাচার্য্য, জুয়েল আহমদ, সেবক ঘোষ, মহিতোষ চৌধুরী, সামির পল্লব, জন্টু ভূষণ সরকার, বিমান কান্তি রায়, লনী ভূষণ তালুকদার, কবিতা বেগম, মালা ঘোষ, দীপ্তি রানী দাস, শাহানাজ পারভিন।
নাটকে নির্দেশনায় ছিলেন জন্টু ভূষণ সরকার ও সহযোগিতায় ছিলেন চন্দন সেন।
২য় দিন শুক্রবার রাতে ঐতিহাসিক নাটক ‘অশ্রু দিয়ে লেখা’ মঞ্চস্থ হয়। নাটকে নির্দেশনা দেন রমেন্দ্র ভট্টাচার্য্য এবং সহযোগিতায় ছিলেন চন্দন সেন।