স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সদস্যদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড়ে ঠাসা থাকলেও বসার সুযোগ পাননি জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য-সদস্যাগণ।
জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান
মঞ্চে থাকলেও অন্য সদস্য ও সদস্যাগণ মঞ্চের সামনে বসেন। তবে সদস্যদের মঞ্চে ডেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এই বিষয়টি নিয়ে অনুষ্ঠানস্থলের আশপাশের লোকজনকে আলোচনা-সমালোচনা করতে শুনা গেছে।
- সেলফিবাজদের কারণে ছবি তোলায় বিড়ম্বনা
- জেলার দুই নদীর নাব্যতা বাড়াতে ১৩৩ কোটি টাকার দরপত্র- একটি ২৯ জানুয়ারি, অন্যটিতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দরপত্র গ্রহণ


