মতিউর রহমানকে জেলা আওয়ামী লীগের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকালে মোটরসাইকেল শোডাউন শেষে রমিজ বিপণির দলীয় কার্যালয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মতিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আয়ুব বখত জগলুল, আওয়ামী লীগ নেতা অ্যাড. রইছ উদ্দিন, আলী আমজাদ, সাবেক পিপি আ.লীগ নেতা শফিকুল আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আ.লীগ নেতা অ্যাড. শুকুর আলী, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আ.লীগ নেতা অ্যাড. আব্দুল করিম, শংকর দাস, অ্যাড. আব্দুল ওয়দুদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোশারফ হোসেন ইমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, ছাত্রলীগ জিসান রেজা চৌধুরী প্রমুখ। এছাড়া সংবর্ধনা সভায় বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতিউর রহমান বলেন,‘দলীয় নেতাকর্মীদের জানিয়ে দেয়া হয়েছে এভাবে আর কোন ব্যক্তির শোডাউন করা হবে না। আমি প্রথমবার শহরে এসেছি তাই দলীয় নেতাকর্মীরা শোডাউন করলেও বলে দেয়া হয়েছে এভাবে আর শোডাউন করা যাবে না।’ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের পক্ষে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।