স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুর উত্তর পাশে মদনপুরে যাত্রীবাহী মাইক্রোবাস চাপায় রাহাত মিয়া (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাহাত মদনপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে আহসানমারা সেতুর উত্তর পাশে মদনপুর গ্রামের সামনের রাস্তা পারাপারের সময় শিশু রাহাতকে চাপা দেয় একটি মাইক্রোবাস। এতে গুরুতর আহত হয় রাহাত। স্থানীয়রা আহত রাহাতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু অধিক রক্তক্ষরণে রাস্তায় মৃত্যু হয় রাহাত মিয়ার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম।
- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আসছেন শনিবার
- পাগনার হাওরের পানি নিষ্কাসনে স্বেচ্ছাশ্রমে কাজ করছে কৃষকরা


