মদসহ মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডারগার্ড বিজিবি। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. মোনায়েম আফিন্দী (২৩)। সে জামালগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের হোসেন আহম্মদের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে (২২ ফেব্রুয়ারি) লাউরগড় বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল লাউরগড় থেকে তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশী চালিয়ে ১৬ বোতল ভারতীয় মদ এবং তার ব্যবহুত ১টি প্লাটিনা মোটর সাইকেল জব্দ করে ।
সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।