স্টাফ রিপোর্টার
মদ বহনের দায় মো. সোলায়মান মিয়া (২৪) নামের এক যুবকে ২ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত সোলায়মান শহরের হাছননগরের ময়নার পয়েন্টের আব্দুল খালেকের ছেলে।
সদর থানা পুলিশ জানায়, রবিবার দুপুরে সোলায়মান মিয়াকে শহরের মরাটিলা শান্তিবাড় এলাকা থেকে ৪ লিটার দেশীয় চুলাই মদসহ আটক করেন সদর থানার এসআই ইমতিয়াজ সরকার। পরে পুলিশ তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইজার মো. ফরাবীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
ভ্রাম্যমাণ আদালত মদ বহনের দায়ে সোলায়মান মিয়াকে দুই বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
সদর থানার এসআই মমিনুল ইসলাম জানান, বিকালেই দ-প্রাপ্ত সোলায়মান মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


