ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক জানিয়েছেন, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন এবং তিনি প্রায় তিন বছর ধরে মধ্যনগরে অবস্থান করছিলেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর। তাকে স্থানীয়ভাবে দাফন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। তার সম্পর্কে কোনো তথ্য কারও জানা থাকলে মধ্যনগর থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।


