ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে অপরাধ দমন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ দমন বিষয়ে সচেতনা বৃদ্ধির লক্ষে মধ্যনগর থানা পুলিশ শুক্রবার বিকেলে গুলগাঁ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর থানার ওসি মো. মাজহারুল হক। বক্তব্য দেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুর সাত্তার ও মধ্যনগর থানার এসআই লুৎফর রহমান প্রমুখ।


