মধ্যনগরে অর্থ সহায়তা

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুুপুর ১২টায় সংস্থার মধ্যনগর কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান। এ সময় প্রশাসনিক কর্মকর্তা সন্তুষ কুমার মজুমদার, মোহনগঞ্জ এরিয়া ম্যানেজার কামাল হোসেন, ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম মিয়া, মধ্যনগর শাখার কর্মকর্তা খোকন চন্দ্র সরকারসহ শাখার সকল কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।