মধ্যনগরে অ্যাডভোকেট রঞ্জিত সরকারের গণসংযোগ

মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার। সোমবার সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এরপর মধ্যনগর উপজেলা সদর, বংশীকুন্ডা বাজার, চৌরাস্তা, নতুন বাজার, মহিষখলা বাজার, গোলগাও বাজার ও বাঙালভিটা বাজারে দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নানান শ্রেণি-পেশার মানুষের মাঝে গণসংযোগ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সদস্য আজিজুল হক, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, মধ্যনগর উপজেলা যুবলীগের যুবলীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সোহাগ,ধর্মবিষয়ক সম্পাদক সারোয়ার আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাঈম রেজা তালুকদার প্রমুখ।