ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাসেল আহমদ, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সঞ্জীব তালুকদার টিটু, উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি প্রভাকর তালুকদার পান্না প্রমুখ।
- ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সভা
- ধর্মপাশায় প্রথম শ্রেণির ঠিকাদার মাঈন উদ্দিনের চেম্বার উদ্বোধন


