ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। গত সোমবার থেকে মধ্যনগর থানার বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে স্থানীয় আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন নূরী, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে, শিক্ষা বিষয়ক সম্পাদক সুরঞ্জন সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক রিপন সরকার, ত্রাণ সম্পাদক রানু চক্রবর্তীসহ আরো অনেকেই।
- দোয়ারায় বিদ্যালয়ে আশ্রয় নেয়া পরিবারের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ
- ধর্মপাশায় বিনামূল্যে এমসিএইচ ক্যাম্প ও ঔষধ বিতরণ


