ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের নবঘোষিত সভাপতি গিয়াস উদ্দিন নূরী ও সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র সরকারকে মাদকসেবী আখ্যায়িত করে মধ্যনগরে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মধ্যনগর বাজারে থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা এ ঝাড়ু মিছিলের আয়োজন করে। পরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন তালুকদার, সদস্য আবদুস শহীদ আজাদ, রুহুল আমিন খান, চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না প্রমুখ।
গত শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম. এনামুল কবির ইমন মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম অনুমোদন দেয়।


