মধ্যনগর সংবাদদাতা
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুওয়ানুল হালিম, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরনবী তালুকদার, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এস.এম শাসুদ্দিন মাস্টার, চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরু, সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ প্রমুখ।


