ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ কাদির মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা গ্রামের ফজলু মিয়ার বাড়ির সামনের কাঁচা সড়ক থেকে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী কাদির মিয়া বাকাতলা গ্রামের মৃত দোলা মিয়ার ছেলে।
কাদির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। ওইদিন দুুপুর একটার দিকে কাদির গাঁজা ও দাড়িপাল্লা নিয়ে গাঁজা বিক্রির উদ্দ্যেশ্যে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মধ্যনগর থানার ওসির নির্দেশে এসআই মশিউর রহমান এর নেতৃত্বে কাদিরকে আটক করা হয়। এ সময় কাদিরের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একটি দাড়িপাল্লা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, ‘কাদির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে।’


