ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগরে দিশারী মেধাবৃত্তি পরীক্ষা ২০১৬ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ এর শিক্ষা উন্নয়ন কর্মসূচির
আওতায় মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার। দিশারী ফাউন্ডেশন এর সহ-সভাপতি হাফেজ আবদুল হাইয়ের সভাপতিত্বে ও কর্মসূচির পরিচালক মহসিন মিয়ার সঞ্চালনে এতে বক্তব্য দেন, মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার প্রমুখ। পরে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এছাড়াও পরীক্ষায় সহযোগীতা করার জন্য মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজ ও পরীক্ষায় সর্বাধিক সংখ্যক পরীক্ষার্থী সরবরাহের জন্য বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা প্রদান করা হয়।
- কৃষক নেতা সুজন মিয়া’র মুক্তির দাবিতে প্রতিবাদ সভা
- হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের শাল্লা কমিটি


