ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগরে ৭৫ পিস ইয়াবাসহ গোপাল চন্দ্র তালুকদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত দেড়টার দিকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙামাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। গোপাল রাঙামাটি গ্রামের মৃত গোপেশ চন্দ্র তালুকদারের ছেলে।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক জানান, গোপালের বিরুদ্ধে মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা থাকায় একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার রাতে মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় তাকে আটক করা হয়। এ ব্যাপারে মধ্যনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


