Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
মধ্যনগরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

মধ্যনগরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগ (একাংশ), থানা যুবলীগ, থানা ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন স্থানে ৫ হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন শুক্রবার সকাল সাড়ে এগারটায় মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজ, থানা এবং মা শিশু ও কল্যাণ কেন্দ্রে বৃক্ষরোপনের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের একাংশের নেতা জহিরুল ইসলাম, আ. শহীদ আজাদ, কুতুব উদ্দিন, অমরেশ চৌধুরী, মুকশেদ তালুকদার, শফিকুল ইসলাম, মধ্যনগর যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ন সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, সাংগঠনিক সম্পাদক অমল তালুকদার, থানা মহিলা যুবলীগের আহ্বায়ক শান্তা চৌধুরী, রীনা সরকার, মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র সরকার, বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিঠু প্রমুখ।