মধ্যনগরে যুবলীগের বর্ধিত সভা

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে থানা যুবলীগের সম্মেলনকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়। মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমদের সভাপতিত্বে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।
থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ফারুকীর পরিচালনায় এতে বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক আলী হুসেন পলাশ, বিদ্যুৎ কান্তি সরকার, সদস্য সাখাওয়াত হোসেন, সাইদুর রহমান সোহাগ, আনোয়ার হোসেন, মধ্যনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি নয়ন মড়ল, সাধারণ সম্পাদক আলী হোসেন, চামরদানি ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।