মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্টা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংর্ঘষে ৬ জন আহত হয়েছে।
জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্টা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দীনবন্ধু সরকার ও বিজয় বিশ্বাস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংর্ঘষে আহত হয়েছেন মৃত. মুখন্দ চন্দ্র সরকারের ছেলে দীনবন্ধু সরকার (৭০), দীনবন্ধু সরকারের ছেলে সঞ্চয় সরকার (২৮), দীপজয় সরকার (২২), রামেশ্বর সরকারের স্ত্রী অষ্টমী সরকার, আনন্দ বিশ্বাসের ছেলে ললিত বিশ্বাস (৬০) ও ললিত বিশ্বাসের ছেলে সুর্যকান্ত বিশ্বাস (৩০)।
আহতদের ধর্মপাশা ও পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর বিজয় বিশ্বাস ও অজয় বিশ্বাস কে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, গ্রেফতারকৃতদের আগামীকাল বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হবে।
- ধর্মপাশা-মধ্যনগরে সরকারি বিভিন্ন কার্যালয় ও প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
- বাংলাদেশ-জাপান সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে : প্রধানমন্ত্রী


