ধর্মপাশা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মধ্যনগর শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের পরিচালনায় বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন, কালবের সভাপতি শামিউল কিবরিয়া, মধ্যনগর থানা আওয়ামী লীগ নেতা
উপানন্দ সরকার, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি আব্দুল মজিদ, মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, তাহিরপুর যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, মধ্যনগর থানা আওয়ামীগের সাবেক যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন, থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রদীপ চন্দ্র সরকার, কৃষক লীগের আহবায়ক নেহার উদ্দিন, থানা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রোকন, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, মধ্যনগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম,
মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, মধ্যনগর থানা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এহসান বিন মর্তুজা প্রমুখ।


