স্টাফ রিপোর্টার
নবগঠিত মধ্যনগর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সোমবার তিনি মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মধ্যনগর থান, মধ্যনগর ও চামরদানী ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিস, মধ্যনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিস এবং মধ্যনগর বাজার পরিদর্শন করেন।
এছাড়াও তিনি টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ডাস্টবিন বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং হাওর পাড়ে হিজল করচ গাছের চারা রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতিসাম প্রীতি, মোহন মিনজি, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।


