মনিপুরী আন্তু ক্রীড়া ফুটবল- চ্যাম্পিয়ন ধনিটিলা-রাসনগর মনিপুরী যুব কল্যাণ সংস্থা

ছাতক প্রতিনিধি
ছাতকের ধনিটিলা-রাসনগর মনিপুরী যুব কল্যাণ সংস্থা মনিপুরী আন্তু ক্রীড়া ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে। বাংলাদেশ মনিপুরী আন্তু ক্রীড়া ফুটবল প্রতিযোগিতায় ১৭ বছর পর শিরোপা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ধনিটিলা-রাসনগর মনিপুরী যুবকল্যাণ সংস্থা। শুক্রবার মৌরভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর মাঠে উত্তেজনাপূর্ন খেলায় ১-০ গোলে মাধবপুর মনিপুরী সংস্থার ফুটবল দলকে পরাজিত করে ধনিটিলা-রাসনগর মনিপুরী যুব কল্যাণ সংস্থা বিজয়ী হয়। খেলায় বিজয়ী দলের স্বপন কুমার সিংহ ম্যাচ সেরা খোলোয়ার ও মিন্টু সিংহ সেরা গোল রক্ষকের পুরস্কারে ভুষিত হন। ধনিটিলা-রাসনগর মনিপুরী যুবক ল্যান সংস্থা শিরোপা পুনরুদ্ধার করায় বিজয়ী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। ধনিটিলা মহা রাসলীলা উদযাপন পরিষদের সভাপতি নিশিকান্ত সিংহসহ মনিপুরী নেতৃবৃন্দ।