মনোনয়নপত্র জমা দিলেন ৪ জন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের নিকট চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সহ ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ দলীয় প্রার্থী মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী মোহন মিয়া, মো. রমজান আলী ও শেখ তোফায়েল হোসেন লিটন।
নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হক জানান, সলুকাবাদ ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ১ মার্চ মনোয়নপত্র বাছাই ও ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৯ মার্চ রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সলুকাবাদ ইউপির চেয়ারম্যান মো. রওশন আলী আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।