মনোনয়নপত্র দাখিলের সময় সাথে ছিলেন যারা

স্টাফ রিপোর্টার
দিরাই-শাল্লা উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তার পাশাপাশি মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপা’র (এরশাদ) প্রার্থী দিরাই উপজেলা জাপার সভাপতি শেখ মোহাম্মদ জাহির আলী, জাসদ (আম্বিয়া-প্রধান) মনোনীত প্রার্থী জেলা জাসদের সাধারণ সম্পাদক সালেহীন আহমদ চৌধুরী শুভ, জাসদ (ইনু) মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম ও মো. ছায়েদ আলী মাহবুব হোসেন (স্বতন্ত্র)।
জানা যায়, বিকাল পৌনে ৪ টায় শেখ মোহাম্মদ জাহির আলী ও সালেহীন       
চৌধুরী শুভ এবং বিকাল পৌনে ৫ টায় মো. আমিনুল ইসলাম ও মো. ছায়েদ আলী মাহবুব হোসেন সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে আঞ্চলিক রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন।
জাপা’র (এরশাদ) প্রার্থী শেখ মোহাম্মদ জাহির আলীর মনোনয়ন জমাদানের সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক পার্টির সহ সভাপতি আবাদী কৃষক আব্দুল আওয়াল, জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সামছু, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি, দিরাই উপজেলা জাপার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শাল্লা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কালী দাস রায় প্রমুখ।
জাসদ (আম্বিয়া-প্রধান) মনোনীত প্রার্থী সালেহীন আহমদ চৌধুরী শুভ মনোনয়নপত্র জমা প্রদানের উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, শহর শাখার সাধারণ সম্পাদক গোলাম মৌলা তোহা, জাতীয় যুবজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ.এম জাকারিয়া, দিরাই উপজেলা জাসদ নেতা মজনু চৌধুরী, মাখন বিশ্বাস প্রমুখ।
এদিকে জাসদ (ইনু) মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন দাখিল করেন।