মনোনয়ন জমা শেষ, ৪ এপ্রিল ভোট

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনয়ন জমা দেয়া শেষ হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল মাহমুদের দপ্তরে এই মনোনয়নপত্র জমা নেয়া হয়। আজ বৃহস্পতিবার বাছাই। ২২ মার্চ মনোনয়ন প্রত্যাহার। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল।
এই নির্বাচনে সহ-সভাপতি পদে-নাজির আহমেদ চৌধুরী, পারভেজ আহমেদ চৌধুরী,
সিরাজুর রহমান সিরাজ ও ইশতিয়াক শামীম মনোনয়ন জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে-জি.এম তাশহিজ ও দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. জমিরুল হক তালুকদার ও রেজওয়ানুল হক রাজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুনেদ আহমদ ও উজ্জ্বল বখত, কোষাধ্যক্ষ পদে সাজিদুর রহমান ও আব্দুল্লাহ আল নোমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৮ জনের মনোনয়ন জমা দেয়া হয়েছে। সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন ও পুরুষ সদস্য পদে ২ জনের মনোনয়ন জমা দেয়্ াহয়েছে।