ধর্মপাশা প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মপাশা উপজেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সদস্য পদে ২ নং ওয়ার্ড সদস্য কবির হোসাইন, ৭ নং ওয়ার্ড সদস্য গণেশ চন্দ্র সরকার, সুখাইড় দক্ষিণ ইউনিয়নে সাধারণ সদস্য মো. বাচ্চু মিয়া,চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান পদে মিল্টন তালুকদার, মধ্যনগরে চেয়ারম্যান পদে সাখাওয়াত হোসাইন, ধর্মপাশা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. বিল্লাল হোসেন, ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. ফুল মিয়া ও আলী উসমান, সেলবরষ ইউনিয়নে ২নং ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান, ৯ নং ওয়ার্ডের আসাদ আহম্মেদ, পাইকুরাটি ইউনিয়নে ২নং ওয়ার্ডের সদস্য এরশাদুল হক, ৬ নং ওয়ার্ডের মো. কামরুল হাসান।
স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলায় ১০ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে ২ জন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের ২ ইউপি সদস্যা ও ৬ ইউপি সদস্য প্রার্থী।
বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিদ্রোহী প্রার্থীরা হলেন ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
আমির উদ্দিন ও একই ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়দর আলী। সংরক্ষিত আসনের মহিলা সদস্যা প্রার্থীরা হলেন, হামিদা বেগম, ছবিকুন্নাহার এবং সাধারণ সদস্যরা হলেন, কাদের পাশা, রহিম আলী, সিরাজুল ইসলাম, আলী উছমান, আলমগীর হোসেন ও রঙলাল রবি দাস।
উল্লেখ্য, বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদনের মাধ্যমে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।


